শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মোন্নার পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম, বেনাপোল স্থলবন্দর থেকে:
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মোন্নার পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২১শে অক্টোবর সোমবার বিকাল ৪ টায় বেনাপোল বলফিল্ডের সামনে,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে এক বিশাল পথসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মোন্না।

তিনি নেতা কর্মীদের বলেন, আগামি একটা সুস্থ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে কাজ করবেন এবং বেনাপোল সীমান্তে অনেক অপসুযোগ আছে, তাই আপনারা কোন অপসুযোগের সাথে যাবেন না, আর কোন মোটরসাইকেল সোডাউন করবেন না, মানুষ ভীত হবে এমন কোন কাজ করা যাবে না, বাজারে ২০/৫০ জন আড্ডা দিবেন না। মেহনতী মানুষের পাশে দাঁড়াবেন আর এটাই হলো আমাদের বার্তা।

পথসভা শেষে বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড বড় আঁচড়া গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর বাড়িতে এক বিশাল গনসংযোগ অনুষ্ঠানে যোগ দেন।

উক্ত গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি,স্থলবন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, পৌর যুবনেতা মিজানুর রহমানসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin