শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৭ Time View

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার : ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলার আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।মঙ্গলবার সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়।

তার পাসর্পোট নম্বর-B00073948) পিতাঃ মৃত-মইনদ্দিন গ্রামঃ বিনাপানি গার্স স্কুল রোড পোস্টঃ গোপালগঞ্জ সদর থানাঃ ও জেলাঃ গোপালগঞ্জ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে।সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।পরবর্তীতে সকাল ১১ দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

তার নামে একাধিক মামলা রয়েছে। (মামলা নম্বর-৫২, তারিখ ২০/০৯/২০২৪ যাত্রাবাড়ী থানা, মামলার ধারা-৩০২/১১৪/১০৯ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় আসামী/ গোপালগঞ্জ সদর থানা মামলা নম্বর-২৪ তারিখ- ১৭/০৯/২০২৪ ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪-

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন ইমিগ্রেশনে আটক আসামী আমাদের কাছে হস্তান্তর এর পর যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin