শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে কঠোর লকডাউনের ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭৯৪ Time View

মোঃ কাজু তুহিন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে করোনা সংক্রমন হার দিন দিন বৃদ্ধি পাওয়াতে বেনাপোলকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাইকিং করে এই লকডাউনের কথা জানিয়ে দেওয়া হয়। আগামীকাল সকাল ৬টা থেকে বেনাপোলে কঠোর লকডাউন শুরু হবে।

লকডাউনের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বিকাল ৩টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে। শার্শা উপজেলার সকল চায়ের দোকান বন্ধ রাখতে তাদের হাতে ১ সপ্তাহের খাবার পৌছে দেওয়া হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে না পারে সেজন্য উপজেলা করোনা প্রতিরোধ কমিটি কাজ করবে। মাস্ক পরিধান করে বেচা কেনা করবে ক্রেতা-বিক্রেতারা। করোনা সংক্রমন হার কমিয়ে আনতে হলে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin