শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫২৩ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:- যশোরের বেনাপোলে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২রা মে) দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

নিহত তন্বী মন্ডল বেনাপোল বালুন্ডা গ্রামের (জেলে পাড়ার) শ্রী রাম মন্ডলের কন্যা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কাল রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাবকি করে।এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে বলে মনে হচ্ছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।

বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin