শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল বন্দর দিয়ে এই প্রথমবার ভারতে রপ্তানি হলো এক লাখ পাঙ্গাশের পোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭৩৯ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:- বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম ভারতে রপ্তানি হলো জীবিত পাঙ্গাস মাছের পোনা। প্রথম চালানে ভারতে রপ্তানি হয়েছে এক লাখ মাছের পোনা। বুধবার দুপুরে মাছের পোনা বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।বাংলাদেশ থেকে এসব পোনা রপ্তানি করছে শার্শার জনতা ফিস এবং ভারতে আমদানি করছে পি আর ফুড।

এগুলোর প্রতি কেজির রপ্তানি মূল্য ১০ ডলার। আর মাছের পোনা ভারতে রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র জমা করেছে বেনাপোলের গণি অ্যান্ড সন্স নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

জনতা ফিসের সত্বাধীকারি কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চারা মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পাওয়া গেছে। আগে অবৈধভাবে মাছের পোনা ভারতে পাচার হতো। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া হ্যাচারি মালিকরাও আরও চারা মাছ উৎপাদনে করতে উৎসাহী হবেন এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin