সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত পঞ্চম বারের মতো যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২৯ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম, বেনাপোল থেকে:- অপরাধ দমন, মাদক উদ্ধার এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ টানা পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. মাসুদ আলম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

এসময় যশোরের পুলিশ সুপার সুমন ভক্তর হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত গ্লোবাল টিভি কে বলেন, আমি নিজের দায়িত্বে সকল সময় অবিচল। তারপরও ভালো কাজের প্রেরণা জোগায় এই সম্মাননা গুলো। এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin