শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিচারপতি নিজামুল হক প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০১ Time View

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি নিজামুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি সরকারের এক আদেশে দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে তাকেঁ নিয়োগ দিয়েছেন। অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি দায়িত্ব গ্রহন করবেন বলে একটি সূত্রে জানা যায়।

দক্ষিন অঞ্চলের বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে তাঁর গ্রামের বাড়ি। সদালাপী, ন্যায় পরায়ন, বিচক্ষণ এবং ন্যায় বিচারক হিসেবে তাঁর সুনাম রয়েছে।

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি নিজামুল হককে নিয়োগ দেওয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বিএমএসএফ আশা করে, নতুন এই চেয়ারম্যানের নেতৃত্বে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রনয়ণ করে আইডি নম্বর প্রদান করবেন।

উল্লেখ্য, সাংবাদিকদের দাবীর পরিপ্রেক্ষিতে তালিকা প্রনয়নের কাজটি ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল শুরু করে; কিন্তু তালিকাটি বিগত প্রায় চার বছরেও সম্পন্ন করতে পারেনি।

বিএমএসএফ বিশ্বাস করে সাংবাদিকদের তালিকা প্রনয়নের অসমাপ্ত কাজটি বর্তমান চেয়ারম্যান সমাপ্ত করতে সক্ষম হবেন। পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিস্পত্তি, প্রকৃত সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানসহ প্রেস কাউন্সিল উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin