শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএমএসএফের সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রতিবছরের ন্যায় আমরা এবছরও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমাদের লক্ষ্য দেশের সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে যুক্ত করা এবং ১৪ দফা দাবি আদায়ে একসঙ্গে কাজ করে সামাজিক দায়বদ্ধতা মূলক একটি ইতিবাচক পরিবর্তন আনা।

সংগঠনটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আমাদের সদস্যদের জন্য আমরা ভালো কিছু করতে চাই। আমরা পেশা ও সংগঠনের মাঝে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, ঐক্য, প্রশিক্ষণ এবং গবেষণা নিয়ে কাজ করছি। সাংবাদিকদের অতীত ঐতিহ্য এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই, এতে সকলের আন্তরিক সহযোগিতা দরকার।

বিএমএসএফের সদস্যের ডাটাবেইজের আওতায় আনার পরিকল্পনা দীর্ঘদিনের। অথচ যারা কখনও অনলাইন গুগল ফর্মটি পূরণ করেননি তাদেরকেও ফর্মটি পূরণের জন্য আহবান জানানো যাচ্ছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে সাংবাদিকতা পেশার মর্যাদা, দাবি ও অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, আরও বেশি গণমাধ্যম ও সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হলে, আমাদের উদ্যোগগুলো আরও ফলপ্রসূ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin