শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২২৪ Time View

নওগাঁ প্রতিনিধি:স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা এবং সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামাণিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোডাঙ্গী,কালিগ্রাম,চকদেবীরাম,চকভোলাই ও রামনগর বিএনপি সমর্থক গোষ্ঠি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোস্তাকিন সরকার (নয়ন)।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালেক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান’র উপদেষ্টা ও বিএনপি’র ইউরোপ আমেরিকা সমন্বয় কমিটির সদস্য আজিজুর রহমান (কিরণ)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম (সাজু), নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক একেএম রওশনুল ইসলাম রওশন,সদস্য সচিব রুহুল আমিন মুক্তার এবং নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক,কানাডা প্রবাসী, শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ প্রমূখ।

এসময় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin