শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাড়ীর চলাচলের রাস্তা বন্ধ তাই পুকুরে সাঁকো : চেয়ারম্যানের হস্তক্ষেপে সমাধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭১৬ Time View

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ছোট্ট কাঁচা ঘর, সামনে সামান্য উঠান। ঘর ভিটা আর পেছনের পুকুরের একটা অংশ ছাড়া আর কোন জায়গা নেই বিবি হাজেরার। দরজার সামনের জায়গাটি ওই বাড়ীর মোহাম্মদ মিয়া। পাশের জায়গাটি প্রতিবেশীর।

দুই পরিবারের বিরোধের জেরে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েন হাজেরা। ঘর থেকে বের হওয়ার আর কোন পথ নেই। তাই নিরুপায় হাজেরা ঘরের পেছনের পুকুরে বাশের সাঁকো তৈরি করেন।

স্থানীয় গনমাধ্যমে চলাচলের পথ বন্ধ ও সাঁকোটি নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামীলীগ নেতা জহিরুল আলম জহির। উভয় পক্ষের কথা শুনে বন্ধ হওয়া চলাচলের পথ খুলে দেন এবং বাঁশের সাঁকো অপসারনের নির্দেশ দেন।

এইসময় সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, সাংবাদিক বাহার উল্লাহ বাহার, আমিরাবাদ ইউপি সচিব আবদুল হালিম, ইউপি সদস্য আবদুল বারিক আরু মিয়া, গোলাম কিবরিয়া শামীম, নিজাম উদ্দিন শাহীন, ছাত্রলীগ নেতা বাবু সহ স্থানীয় সমাজপতি নুরুজ্জামান সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin