রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৬ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহারের ভারে বিদ্যালয়টি এখন ভারাক্রান্ত। তার বিভিন্ন অনিয়ম এবং স্বেচ্ছাচারিতায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এতে শিক্ষার পরিবেশ মারাত্মভাবে বিঘ্নিত হচ্ছে। এসব কারণে দূর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষকদের। তবে এসবের মূল কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সভাপতিকেই দায়ী করছেন স্থানীয়রা।

জানাগেছে, বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার উক্ত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কোন নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। এছাড়াও তার আর্থিক অনিয়ম,অব্যাবস্থাপনাসহ বিভন্ন অনিয়ম-দূর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ইতোমধ্যে অত্র বিদ্যালয়ে অবস্থিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের আগেই ৬টি ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়।

এসব অনিয়ম এবং দূর্নীতির বিরুদ্ধে সম্প্রতি নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে। যার কোন ভিত্তি নেই।

এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin