শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় প্রধান শিক্ষক ফকরুল আলম ও সাংবাদিক রিপনের বাবা রুহুল আমিন আকনের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৯৩ Time View

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপনের বাবা মো. রুহুল আমিন আকন (৮৬) আর নেই। ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বড় ছেলে ফকরুল আলমের বাসায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকের কারণে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে,৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬ অক্টোবর বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ (কোর্ট মসজিদ) জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হবে।

এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা.উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কাওসার হোসেন,কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,প্রভাষক মামুন আহমেদ,জাহিন মাহমুদ ও রেজাউল ইসলাম বেল্লাল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক সাইদুল ইসলাম,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin