শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৫ Time View

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া পৌরশহরে ডিবি পুলিশের অভিযানে দুই গাজা ব্যবসায়ী আটক হয়েছে। ভাতের হোটেলের আড়ালে এরা মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে। পৌরসভার বাসস্ট্যান্ড থেকে বরিশাল ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক অভি রঞ্জন দে (দায়িত্ব প্রাপ্ত ওসি)’র দিকনির্দেশনায় বিশেষ অভিযানে পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত যাদব বালার পুত্র পলাশ বালা (২০) ও ৩নং ওয়ার্ডের শাজাহান বেপারী ছেলে (ব্রীজ সংলগ্ন সিনামহল রোডের ভাতের হোটেল রাসেলের ভাই)
নাসির (২৭) কে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে বরিশাল ডিবি পুলিশ টিম। নাসির বাসস্ট্যান্ড এ ভাতের হোটেল ব্যবসার অন্তরালে মাদক এবং অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে। ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে ২৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা ডিবি পুলিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন,সহ উপ-পরিদর্শক শাহাদাত হোসেন, সঙ্গিও ফোর্স মশিউর রহমান, নুর আলম এবং আউয়াল হোসেন এসময় অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, আটককৃতদের বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের মাদক মামলায় অন্তর্ভুক্ত করে আগামী ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin