শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় একই দিনে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ ও মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৬০৬ Time View

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রত্তন (৮০) শেখ নামের এক বৃদ্ধ ও মাছ ধরতে গিয়ে মাসুম(৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার দিকে রত্তন শেখ উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইক ধাক্কায় গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মৃত কালু শেখের ছেলে। ইজিবাইক চালক সোহাগসহ স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এসময় চালক সোহাগ হাসপাতাল থেকে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত বানারীপাড়া পৌরশহরসহ গোটা উপজেলায় ৫ শতাধিক অবৈধ বৌ-গাড়ি ও ইজিবাইক চলাচল করে। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকের কারনে প্রায়ই এধরণের দূর্ঘটনা ঘটে। গত ১০ দিন পূর্বে উপজেলার চাখারে ইজিবাইকের নিচে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

এদিকে পৌর শহরের তমাল তলা সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে মাসুম (৩০) নামের এক ভ্যান চালক যুবক মারা গেছে। সে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাসা সংলগ্ন খালে মাছ ধরতে যায় মাসুম। খালের পাশের গাছের শিকড়ের নিচে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে আটকে যায় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin