
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাধীন কৃষিপ্রধান উপজেলা বাগমারা। এই উপজেলায় আমন বা ভাদ্র মৌসুমে ধানের বাম্পার ফলনে উৎফুল্ল কৃষক সমাজ। অত্র বাগমারার বিভিন্নস্থানে আমন বা ভাদ্র মৌসুমে প্রচুর পরিমাণে ধানের চাষ হয়।
এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার জন্য ধানের বাম্পার ফলন হয়েছে। বাগমারার গোয়ালকান্দি ও হামিরকুৎসা ইউপির মধ্যস্থলে উদপাড়া, কালুপাড়া,খাঁপুর, রাঁয়াপুর, অর্জুনপাড়া ডাঙ্গায় আমন বা ভাদ্র মৌসুমে প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এ বছর আমন বা ভাদ্র মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।
উদপাড়া গ্রামের কৃষক রতন আলী প্রাং বলেন, আমি ৩বিঘা জমিতে ধান চাষ করেছি ,আমি এ পর্যন্ত আমার ২২কাটা জমির ধান কেটেছি ২২মণ ধান পেয়েছি বাজারে ৯৫০ টাকা ধরে বিক্রি করে ২০ হাজার ৯০০ টাকা পেয়েছি।
ধান চাষ করে এই মৌসুমে লাভবান হয়েছি।
উদপাড়া গ্রামের শ্রমিক লিডার আজাদ আলী বলেন, আমরা শ্রমিকরা ধান কাঁটা নিয়ে ব্যস্ত আছি, এই মৌসুমে ধানের ফলন ভাল হয়েছে ধান কেঁটে আমরা যখন ধানের ভাড় কাঁধে নিচ্ছি অনেক ভারী হচ্ছে বেশী করে করে ধান আমরা কাঁধে নিতে পারছি না। আমরা শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে ৩৫০ টাকা করে মজুরি নিচ্ছি।
এই মৌসুমে উদপাড়া ডাঙ্গায় ধান কাঁটার জন্য হারভেষ্টার মেশিন এসেছে, মেশিনের দ্বারা ধান কেঁটে নিতে কৃষদের বিঘাপ্রতি ১৫০০ টাকা মজুরি দিতে হচ্ছে।
এই মেশিন আসার জন্য উদপাড়ার কৃষক সমাজরা শ্রমিক সংকট কাঁটিয়ে স্বল্প খরচে সহজে কোনরুপ ভোগান্তি ছাড়া ধাঁন কাঁটতে পেরে অনেক খুশি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রণাদনা হিসাবে ধান বীজ দিয়েছিলাম, এই মৌসুমে আবহাওয়া ভাল থাকার জস্য ধানের ভাল ফলন হয়েছে।
আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত মানের বীজ উদ্ভাবন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং কৃষক সমাজের পরিশ্রমে এই মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে আগামীতে এই ধারাবাহিকতা বজায় থাকলে কৃষকরা ধান চাষ করে লাভবান হবে বলে আশাবাদী কৃষক সমাজ।