শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার গোয়ালকান্দি ইউপি হতে গাঁজার গাছ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি হতে গাঁজার গাছ উদ্ধার।
জানা যায়, ১৪ই আগষ্ট রোজ শনিবার সন্ধ্যায় ৬টায় গোয়ালকান্দি ইউপির ৩নং রামারামা ওয়ার্ডের মোল্লাপাড়ার গহীন জঙ্গলের বাঁশ ঝাড়ের পাশ হতে গাঁজার গাছ উদ্ধার করে সেটি নষ্ট করা হয়।

এ ব্যাপারে গোয়ালকান্দি ইউপির ৩নং ওয়ার্ডের গ্রাম-পুলিশ মোঃ মাসুদ রানা বলেন, আমি গোপন সুত্রের ভিত্তিতে জানতে পেরেছিলাম আমার ওয়ার্ডের মোল্লা পাড়ার গহীন জঙ্গলের বাঁশ ঝাড়ের পাশে গাঁজার গাছ রয়েছে।

আমি তাৎক্ষণিক ভাবে বাগমারার থানার ওসি ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারকে অবহিত করি।
তিনাদের পরামর্শ অনুযায়ী গাঁজার গাছটি উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে গাছটি নষ্ট করে ফেলি। সরজমিনে গিয়ে গাঁজা চাষিকে পাওয়া যায়নি আমি গাঁজা চাষীকে অনুসন্ধান এর জন্য সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে রামরামা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম মোল্লাহ বলেন, গোয়ালকান্দি ইউপির গ্রাম-পুলিশ মাসুদ রানা মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনার কাজে আমরা রামরামা বাসী সন্তুষ্ট। আমরা তিনার সাফল্য কামনা করছি।

এ ব্যাপারে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আমি গোয়ালকান্দি ইউনিয়ন কে মাদকমুক্ত করার জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি, গোয়ালকান্দি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের দায়িত্ব দিয়ে রেখেছি গোয়ালকান্দি ইউনিয়নের কোথায় কোথায় মাদক এর কারবার চলছে, সে ব্যাপারে নজর দিয়ে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে। আমি গ্রাম-পুলিশ মাসুদ রানাকে ধন্যবাদ জানাই গাঁজার গাছটি উদ্ধার করে নষ্ট করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin