
নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশে ১কোটি নিম্ন আয়ের মানুষকে বাণিজ্য মন্ত্রণালয় আওতায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর পণ্য বিক্রয়ের ধারাবাহিকতায় গোয়ালকান্দি ইউপিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর পণ্য বিক্রয়।
২৮আগস্ট রোজ রবিবার সকাল ১০টায় গোয়ালকান্দি ইউপিতে পরিবার পরিচিতি কার্ডের মাধ্যামে নিম্ন আয়ের ১৪৫৭ পরিবারের মাঝে স্বল্পমূল্যে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয় করা হয়।
একটি পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে ভোক্তাপ্রতি সর্বচ্চো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ভবাীগঞ্জ বাজারের সাথী ট্রেড্রাস এর ডিলার মোঃ সাহাজান আলী বিক্রয় করেন।
টিসিবির পন্য তালিকায় ছিল তালিকায় ছিল সয়াবিন তেল ২লিটার ২২০টাকা, চিনি ১কেজি ৪৫টাকা,মসুর ডাল ২কেজি ১৩০টাকা ও পেয়াঁজ ৪০টাকা এই ৪টি পণ্য সর্বমোট ৪৪৫টাকায় বিক্রয় করা হয়।
এ ব্যাপারে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে সুলভ মূল্য সয়াবিন তেল, চিনি মসুর ডাল ও পেয়াঁজ বিতরণ কর্মসুচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় আজকে গোয়ালকান্দি ইউপিতে পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের ১৪৫৭ পরিবারের মাঝে ভবানীগঞ্জ বাজারের ডিলার সাথী ট্রেড্রাস টিসিবির পণ্য বিক্রয় করেন। এ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও নির্বিঘ্নে পণ্যসমুহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছে গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ। আর এ বিষয়ে কোন দূর্নীতি ও অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার হিসাবে উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা রেজাউল করিম।
সাশ্রয়ী মূল্য টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষজন অত্যন্ত খুশি এবং তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই কার্যক্রমকে সাধুবাদ জানায়।