সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

বর্ণাট্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৫২ Time View

বিশেষ প্রতিনিধি : বর্ণাট্য আয়োজনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং সাধারণ সম্পাদক সানজিদা জাহান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়। এরপর বিকেলে সুপ্রিম কোর্ট মাজার গেট প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণ।

এ সময় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন ল’ কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin