
নিজস্ব প্রতিবেদকঃ দিন ঘনিয়ে আসছে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । পৌরসভার নির্বাচনকে ঘিরে ভোটারদের আলোচনাতে রয়েছে সমাজসেবক, গরিবের বন্ধু, লক্ষ্মীপুর পৌর ২ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের কৃতি সন্তান ইকবাল হোসেন হ্যামেল ক্বারী। তিনি আজ (২৬ অক্টোবর) বিকাল বেলা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তিনি বলেন, আমার ওয়ার্ডের সাধারণ মানুষ পৌরসভার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই জনগণের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করিতে পারি।
তিনি আরও বলেন, জনগণ আমাকে চাইলে আমি তাদের পাশে থাকবো, জনগণের ভালোবাসাতো আর ফেলে দিতে পারিনা, আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আজীবন বেঁচে থাকতে চাই । আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন।