শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে মিথ্যা প্রতিবেদন প্রচারে ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৬১৬ Time View

নওগাঁ প্রতি‌নি‌ধিঃ‘মান্দায় চেয়ারম্যান এর ঘুষ গ্রহন শিরোনামে গত ০৭ জানুয়ারি ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে মিথ্যা প্রতিবেদন প্রচারের প্রতিবাদ জানিয়েছেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক।

প্রতিবাদে তিনি বলেন,’চেয়ারম্যান এর ঘুষ গ্রহণ’ শিরোনামে কিছু ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে যে মিথ্যা প্রতিবেদন প্রচার করা হয়েছে ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এই জাল সংবাদ যারা পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক আজ (৮ জনুয়ারী) রবিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ‘ইউপি চেয়ারম্যান এর ঘুষ গ্রহন তথাকথিত ভিডিও কথোপকথনের যে কণ্ঠ প্রচার করা হয়েছে তা আমার কণ্ঠ নয় এবং এটি সুপার এডিট করা হয়েছে।

বিভিন্ন অনলাইন চ্যানেলে চেয়ারম্যান ইয়াছিন আলীকে নিয়ে যে ভিডিওর মধ্যে অডিও কথা রয়েছে ওই সব কণ্ঠের সাথে মিলানো হলে যে কেউ বুঝতে সক্ষম হবেন, কিছু ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত কণ্ঠ ইয়াছিন আলী প্রামানিকের নয়।

অন্য লোকের কণ্ঠকে পরিকল্পিতভাবে চেয়ারম্যান ইয়াছিন আলীর কণ্ঠ বলে প্রচার করে সংশ্লিষ্ট চ্যানেল ও প্রতিবেদক তথ্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ব্যক্তির সম্মান হানি করেছেন। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ জাল সংবাদ তৈরি ও প্রচারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদে নূরুল্যাবাদের চেয়ারম্যান আরো বলেন, যে ভিডিওটি প্রকাশ করিয়েছে তা আদৌ সত্য নয়। প্রকৃত সত্য হলো সেখান থেকে তারা আমাকে আইনের চোখে অপরাধী সাজানো এবং নিজেদের কু-কর্ম ঢাকতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার নামে বারবার সম্পূর্ন মিথ্যা বানোয়াট মনগড়া নাটক সাজিয়ে বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে আমার সম্মানহানির করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের অপচেষ্টায় কৌশলের আশ্রয় নিয়েছে। পরিষদের কিছু সদস্যদের অনৈতিক দাবি মেনে না নেওয়ার কারনে তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে তারা এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গত কয়েক দিন ধরে ‘সিন্ডিকেটেড নিউজ’ করাচ্ছে। টাকা নেওয়ার অভিযোগ আমার ওপর দায় চাপানো হয়েছে, তাতে আমি কোনোভাবেই জড়িত নই। আমি এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পরিশেষে আমি বলতে চাই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। মানক্ষুন্ন করার চেষ্টা করছে। বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে। আমি নিজেও বিব্রত। এহেন কর্মকান্ডের আমি তিব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে বিরোধী পক্ষ মানহানীকর ও বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়িয়ে ফায়দা লুটতে চায়। এ বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin