শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলের ভারে নুয়ে পড়ছে সজনে ডাল, হরিপুরে অকাল বসন্তের দোলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৬ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি : বসন্তের আগমনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গ্রামাঞ্চলের আনাচে-কানাচে সজনে গাছের ডালে ডালে সাদা ফুলে প্রকৃতি এক অপরূপ শোভা বারণ করেছে। সকল বয়সের লোকের কাছে সজনে খাদ্য হিসেবে সুস্বাদু ও বেশ প্রিয় সবজি। বৈশাখের গরমে মাছের সাথে সঞ্জনের তরকারি আর ডাল সব ধরনের লোকের কাছে প্রিয় খাবার। সজনের তরকারি যেমন সুস্বাদু ও তেমনি ঔষধি গুণসম্পন্ন। পুষ্টিবিদের মতে সজনেতে আছে প্রায় ৩শ’ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা। সঞ্জনের বাকল, শিকন্তু, ফুল-ফল, পাতা বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে। মৌসুমি সবজির মধ্যে সজনে অন্যতম যা দেশের সব গ্রামাঞ্চলেই পাওয়া যায়।

হরিপুর উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গ্রাম এলাকায় প্রচুর সজনের গাছ রয়েছে। শীতের মৌসুম কাটিয়ে এখন ফুলে ফুলে ভরে গেছে সজনে গাছ। বাড়ির আঙিনায় এবং পুকুরের আশেপাশে ও গ্রামের রাস্তার ধারে অযত্নে আর অবহেলায় বেড়ে ওঠা গাছে বাতাসে দোল দিচ্ছে সজনে ফুল। সজনে গাছ থেকে মালিক কয়েক মণ সজনে সংগ্রহ করবে। নিজেরা খেয়ে এবং আত্মীয়-স্বজনদের দিয়েও অনেক অর্থ উপার্জন করবে এই গাছ থেকে। এই গাছের উৎপাদন খরচ নেই বললেই চলে। প্রতিবছর গাছ থেকে সজনে সংগ্রহ করায় পর, ডাল কেটে দেওয়া হয়। সজনা গাছের ডাল বিভিন্ন জায়গায় রোপণ করেই সজনে গাছে রূপান্তিরিত হয়।

কৃষক নাইয়ুম বলেন, আমার বাড়ির আঙিনায় দু’টি গাছ রয়েছে। ফুলও বেশ ভালো এসেছে। আশা রাখি ভালো ফলন পাবো। হাট-বাজারে সজনের ব্যাপক চাহিদা থাকে। উৎপাদন খরচ নেই বললেই চলে। বাজারে প্রথমে দাম একটু বেশি থাকে কয়েক দিন পরে দাম কমে যায়। শুধু গ্রামেরই মানুষের কাছেই নয়, শহরের মানুষের কাছেও সজনে ডাটার ব্যাপক কদর রায়েছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তী ডক্তার শামীমুজ্জামান বলেন, সজনে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন সবজি ও এর পাতাও খুব উপকারি। যোগ প্রতিরোধ ক্ষমাতা যেমন বাড়ায় আবার আবহাওয়া পরিবর্তনের সময় ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে সজনে। এতে প্রচুর ফনফরাস থাকায় হাড়ের জোর বাড়াতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যান্সার ও হার্টের অসুখ এবং জলবসন্ত রোগ প্রতিরোধের জন্য সজনে খুবই কার্যকর। হরিপুর উপজেলা কৃষি অফিসার কষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, সজনে একটি পরিবেশবান্ধব ও ঔষধি গুণসম্পন্ন আঁশ জাতীয় সবজি। সজনেকে বলা হয় মিরাকল ট্রি। এর পাতা, ফুল, ফল, সবই খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট আছে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin