শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরের নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৫ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
৬ষ্ঠ ধারের তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের নব-নির্বাচিত ১০জন চেয়ারম্যান, ৯০জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮ ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মো. এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক মো.এরফানুর রহমান, ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল প্রমূখ।
শপথবাক্য পাঠ শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ এনামুল হক বলেন, প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানগণের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।

পরে দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ হল রুমে ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইয়ের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া পারভীন লাকি ও নবনির্বাচিত চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথবাক্য পাঠ শেষে ইউএনও মহোদয় বলেন, নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সকলের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin