শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে স্ত্রীকে কুপিয়ে মর্মান্তিকভাবে আহত করায় স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৯২ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে স্ত্রীকে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত সুফিয়া খাতুনের স্বামী, সুরুজ আলী(৫৫) এর স্ত্রী। ঘাতক সুরুজ আলী ফুলপুর থানাধীন দিউ গ্রাম এর মৃত সমশের আলীর ছেলে। তাদের এক ছেলে দুই মেয়ে। ছেলে সুফিয়ান(১৩) ছোট, সূচনা(২২) ও রুকসানা(১৯) বিয়ে হয়ে গেছে।

জানা গেছে, কাড়াহা গ্রামে ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে সুফিয়া খাতুন(৩৬) কে তার স্বামীর সুরুজ আলী দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মরাত্বক জখম করে। গুরুতর আহত সুফিয়া খাতুনকে ফুলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জনান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর মাঝে কথা কাটাকাটির একপর্যায় দা দিয়ে কুপিয়ে সুফিয়াকে গুরুতর জখম করে স্বামী সুরুজ আলী । এ ঘটনায় সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। জখমীর জখম সংক্রান্তে মামলা রুজু করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin