শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে রাস্তার বেহাল দশা ভোগান্তিতে আছে শিক্ষার্থীসহ সাধারন মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭৪ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের বেহাল দশা ভোগান্তিতে হাজারো মানুষ।
এই ইউনিয়নের ১নং ওয়ার্ড গজন্দর নামে ক্ষুদ্র একটি গ্রামের এই রাস্তা দিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল,কলেজ, কমিউনিটি ক্লিনিক সহ বাজার গুলোতে হাজারো মানুষ চলাচল করে থাকে। এই অবহেলিত রাস্তার জন্য অর্থনৈতিক দিক দিয়েও পিছিয়ে আছে এই গ্রামটি। সঠিক সময়ে কাঁচামাল উৎপাদন করেও বাজারজাত করতে পারছে না বলেও জানা যায়।

এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে দুটি মসজিদ, তিনটি মাদ্রাসা, একটি কলেজ, একটি হাই স্কুল, একটি প্রাথমিক বিদ্যালয়ে এবং একটি কমিউনিটি ক্লিনিকে প্রতিনিয়তই বিভিন্ন শ্রেণীর লোকজন এবং ছাত্রছাত্রীরা যাতায়াত করেন। বেস কয়েক মাস যাবৎ এই রাস্তা দিয়ে সাধারন মানুষ এবং ছাত্রছাত্রীদের অনেক কষ্টের সাথে চলাচল করতে হচ্ছে। এ রাস্তাতে পাঁচ বছর কি বলব ১০ বছরেও মনে হয় কোনদিন এক মুঠো মাটি দেয়নি জনপ্রতিনিধিরা। এই এলাকার সহজ সরল খেটে খাওয়া মানুষজনেরাও জীবিকার তাগিতে কোনো কাজে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেছে না। সঠিক সময়ে কাঁচামাল সরবরাহ করেও বাজারে সঠিক মত বিক্রি করতে পারছে না কারণ বাজারে নেবার আগেই শাক-সবজি নষ্ট হয়ে যায় বস্তায় থেকে।

এ বিষয়ে মেম্বারের সাথে কথা বললে মেম্বার মোহাম্মদ হারেজ বলেছেন যে চেয়ারম্যানকেও এই বিষয়ে জানানো হয়েছে কিন্তু কোনো প্রকার সারাশব্দ নেই, আমাদের এই ক্ষুদ্র গ্রামের জীবিকার তাগিদে প্রতিনিয়ত জীবনের সাথে লাড়াই করা সহজ সরল লোকজন অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হচ্ছে।

সর্বশেষে এলাকাবাসী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই প্রতিনিয়ত জিবনের সাথে লড়াই করা এই অসহায় মানুষের পাশে এসে একটু দাঁড়িয়ে আমাদেরকে ভালোভাবে চলাচলের বেবস্থা গ্রহন করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin