শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ফাঁসিতে ঝুলে এক হোটেল শ্রমিকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫৮৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত জহুরুল ইসলাম(২৭) ১নং ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের নূর ইসলাম ওরফে লেবা ও জরিনা বেগম এর ছেলে। সে একজন হোটেল শ্রমিক।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি বাগজাপুর বিলে শাহজাহানের ফিশারির উত্তর পাড়ের গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে জহুরুল নামের এক যুবক আত্মহত্যা করেছেন। এ সংবাদ পেয়ে থানা সঙ্গীয় কিলো অফিসার এসআই শাহাদৎ হোসেন মুন্না ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি আকাশমনি গাছের ডালে সূতার রশি দ্বারা জহুরুল গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

পরে মৃতের সহোদর চাচা আশিকুর রহমানের সনাক্তমতে গাছের ডাল থেকে মাটিতে নামিয়ে রেখে বিধি মোতাবেক এসআই নিঃ/শাহাদৎ হোসেন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। লাশে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি। সে ২ আগস্ট বিকাল সাড়ে ৫টায় পর ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যে যে কোন সময় সকলের অজান্তে গাছের ডালের সাথে রশি দ্বারা গলায় ফাঁসিতে ঝুলিয়া মৃত্যু বরন করে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

ফুলপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) সুমন মিয়া ঘটনার সততা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin