
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু আনিসা আক্তার (২) উপজেলার পয়ারী ইউনিয়নের দর্জি পয়ারী ২য় খন্ড গ্রামের আমিনুল ইসলাম ও শিউলী আক্তারের কন্যা।
তদন্ত ওসি মোঃ বন্দে আলী সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, উক্ত সংবাদ পেয়ে আইনগত ব্যবস্হা গ্রহনের নিমিত্তে আমি ও এস,আই, বকুল সাহা সংগীয় ফোর্সসহ ঘটনাস্হলে উপস্থিত হয়ে জানতে পারি ২২ শে আগস্ট মঙ্গলবার সকাল আনুঃ ৮:৪৫ মিনিটে ভিকটিমের মামাত ভাই ফাতিন (১৬ মাস) সহ খেলাধুলা করার সময় সকলের চোখের আড়ালে বাড়ী থেকে অনুঃ ২০ /২২ গজ পশ্চিমে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে ভিকটিমের সাথে থাকা মামাত ভাই ফাতিন (১৮ মাস) তার দাদী পারভিন আক্তার কে বাড়ী থেকে কাপড় ধরে টেনে পুকুর পারে নিয়ে গেলে দেখতে পায় ভিকটিম আনিসা পুকুরের পানিতে ডুবা অবস্থায় ভেসে আছে।
তখন সে চিৎকার দিলে ভিকটিমের মা শিউলী বাড়ী থেকে দৌড়ে গিয়ে পানি থেকে আনিসা আক্তার কে তোলে মটরসাইকেল যোগে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আনিসা কে সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জনান, বর্তমানে লাশ নিজ বাড়িতে আছে । পুলিশ সংবাদ পেয়ে বাড়ীতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শরীরে বাহ্যিক কোন জখমের চিহ্ন পাইনি। তবে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।