
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
এক গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেয়ে ময়মনসিংহের ফুলপুরে সহোদর বোনের বাড়িতে এসে বিষপান করে আত্মহত্যা করেন।
নিহত গৃহবধূ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের আব্দুর রশিদের মেয়ে জোসনা খাতুন(২৩)।
জানা গেছে, আজ থেকে দেড় বছর আগে জোসনা খাতুনের বিয়ে হয় তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের জলিল মিয়ার ছেলে মসতু মিয়ার সাথে।
দুই সপ্তাহ আগে স্বামী, ননদ সহ শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে জোসনা খাতুন পালিয়ে এসে পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের বড় বোন হোসনা খাতুনের বাড়িতে আশ্রয় নেয়।দুই দিন পর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নিতে আসলে কথাকাটির এক পর্যায় অকথ্য ভাষায় গালাগালি করে তার শ্বশুরবাড়ির লোকজন।
অপমান সইতে না পেয়ে ১লা সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল সাড়ে ৩টায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে। থানার এসআই জাহিদুল ইসলাম লাশের সুরতহাল করেন।