শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কেটে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার তাক্ওয়া অসহার সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও ফুলপুর প্রেসক্লাবের সমাজকল‍্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ তপু রায়হান রাব্বির শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ফুলপুর প্রেসক্লাব ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার উদ্যোগে ২৪শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবে মোঃ তপু রায়হান রাব্বির জন্মদিন পালন করা হয়। উক্ত অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১০টায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ থেকে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান জুড়েই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার সেকেন্ড অফিসার মানবতার ফেরিওয়ালা মোঃ মেহেদী হাসান সুমন মিয়া, ফুলপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জার্নালিস্ট মোঃ বিল্লাল হোসাইন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাসুদ, প্রচার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নয়ন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক জুয়েল রানা,উ জ্জ্বল চৌধুরী, নূর হোসেন খান, মাহবুব হোসেন প্রমূখ।

এ সময় মোঃ তপু রায়হান রাব্বি বলেন, মানবিক মানুষগুলির কাছ থেকেই শিখেছি মানবিকতা ও আন্তরিকতা। এতে সকলের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের মধ্যবিত্ত পরিবারের কৃষক মোঃ নুরুল আমিনের সাত সন্তানের ছোট সন্তান। ২০১৫ সালের এপ্রিলে একমাত্র ভাইয়ার মৃত্যুর পর ভাইয়ার রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে বসে ২০১৬ সালে H.S.C. পরীক্ষার পর বন্ধ হয়ে যায় লেখাপড়া। অনেকের সাথে কথাও বলতে পারি না গুছিয়ে। অনেক সময় কারো তীতু কথাগুলো কেউ হজম করে মিষ্টিতে পরিণত করতে হয়। আর জীবন থেকে একটি বছর চলে যাওয়া মানেই মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া। আমি এ বছর বেঁচে আছি, পরের বছর তো নাও বাঁচতে থাকতে পারি। তাই জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্যই প্রতিবছর অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বা খাবার সামগ্রী বিতরণ করলে খুবই ভালো লাগে। এছাড়াও প্রশাসন কর্মকর্তা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা সহ প্রিয়জনেরা যে পরিমাণে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এটা কল্পনার বাহিরে, এতে আমি চির কৃতজ্ঞ যে আপনাদের মনে আমি একটু হলেও ভালোবাসার মাধ্যমে স্থান করতে পেরেছি । দোয়া চাই যেন বাকী জীবন সবার দোয়াই অসহায় মানুষের পাশে থেকে সম্মানের সাথে বাঁচতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin