শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬৭৫ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৯ অক্টোবর রোজ সোমবার সকালে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে উপজেলা অফিসার ক্লাবের সামনে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোঁয়া কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাসার ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin