
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সফল অভিযানের ছিনতাই হওয়ার তিন ঘন্টার মধ্যে অটো উদ্ধার সহ তিন ছিনতারীকে আটক করেছেন।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর (বর্তমান মাওনা চৌরাস্তা) উপজেলার টাগরাঘাট গ্রামের জবেদ আলীর পুত্র তরিকুজ্জামান(২৪), ফুলপুরের ঢাকিরকান্দা গ্রামের আলী হোসেনের পুত্র বাবু মিয়া(২০) এবং রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত নুরুল হক এর পুত্র মোঃ রাসেল (৩০)।
আহত অটো চালক রিয়াদ হোসেন (২৫) ফুলপুরের রূপসী গ্রামের আব্দুর রশিদের পুত্র। বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে।
ফুলপুর থানা সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রোজ শনিবার রাত অনুঃ সাড়ে ৯টায় ফুলপুর পৌর এলাকার দিউ মোড় (বালিয়া মোড়) হতে অজ্ঞাত নামা ৩ জন যাত্রী বালিয়া যাওয়ার কথা বলে একটি অটো ভাড়া নেয়।পরে অনুঃ পৌনে ১০টার সময় রূপসী বাজারের অনুঃ ২০০/৩০০ গজ পশ্চিম পার্শে ফাঁকা জায়গায় অন্ধকারের মধ্যে পৌঁছানোর সাথে সাথে আরেক মোটরসাইকেল যোগে আরও ২ জন অটো রিক্সার সামনে ব্যারিকেড দেয়। পরে অটো চালক মোঃ রিয়াদ হোসেন (২৫) নিকট থেকে অটো নেওয়ার চেস্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে পিঠের নিচের অংশে ধারালো ছুরি দিয়ে গুরুতর আঘাত করে অটো টি ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আহত রিয়াদের কাছ থেকে জানতে পারি অটোর পিছনে রিয়াদ পরিবহন লেখা আছে। পরে বিভিন্ন জায়গায়, অফিসার ও গুরুত্বপূর্ণ বাজারের চৌকিদার এবং নাইট গার্ড সহ বিভিন্ন লোকদেরকে অবগত করে এলাকায় খুঁজাখুজি শুরু করে থানার একটি টিম। পরে রহিমগঞ্জ ইউনিয়নের চৌকিদার শুকলাল ও স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া সন্দেহজনক ভাবে অটো আটকিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অটোর পিছনে পিছনে থাকা মোটরসাইকেল যাত্রী দুইজন দৌড়দিয়ে পালিয়ে যায়। অটোতে থাকা তিনজনকে আটক করতে সমর্থ হন। তিনি আরও বলেন, উক্ত ছিনতাই এর ঘটনায় আসামীদের ব্যবহৃত মোটেসাইকেল, ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ফুলপুুর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।