শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ে বিশেষ মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৬০৭ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে আসন্ন ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের করণীয় বা বর্জনীয় তথা নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে ১৭ জানুয়ারি রোজ সোমবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী,উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার উপজেলার ১০টি ইউনিয়নে ৫২ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১৭ জন ও সাধারণ ওয়ার্ডে মোট ৪১৪ জন সদস্য নির্বাচন করছেন।
১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৩৮ হাজার ৮৬৩ জন। মোট কেন্দ্র ১০৫টি। বুথের সংখ্যা ৬২৭টি। বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃক ষষ্ঠ ধাপের ঘোষণা অনুযায়ী ৩১শে জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin