শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর হাসপাতালে আবারো সনাক্ত হল ডেঙ্গু রোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫৬৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পুরুষ রোগীর পর এবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফুলপুর হাসপাতালে ভর্তি হন রাজিয়া বেগম(৫০)। রাজিয়া বেগম ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের কৃষক মোঃ আব্দুল জব্বার এর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পরিবারের লোকজন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, গত এক সপ্তাহের বেশি সময়দরে তীব্র জ্বর, সর্দি-কাশি, শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা সহ লালচে দানা এলার্জি ও ঘামাচির (স্কিন রেশ) মত দেখতে দেখা যায় । পরে গত ১৩ই আগস্ট রবিবার ফুলপুর হাসপাতালে ভর্তি করালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বা টেস্ট দেন। পরে সকল রিপোর্টা দেখে ডাক্তার জানান তার ডেঙ্গু হয়েছে।

উক্ত বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মুস্তাফিজুর রহমান সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, তিনি রবিবার অসুস্থ অবস্থায় ভর্তি হন। প্যাথলজির টেস্ট শেষে সকল রিপোর্ট দেখে জানতে পারি তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনদিন চিকিৎসা দেবার পরও ওনার কোন পরিবর্তন হয়নি। আজ ১৫ই আগস্ট মঙ্গলবার সকাল থেকেই বমি বমি ভাব ও শরীরের ব্যথাটা বাড়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, গত দুই সপ্তাহ আগে আমাদের ফুলপুর হাসপাতালে ১ম একরোগী শরীরের ডেঙ্গু শনাক্ত হলে । তিন দিন চিকিৎসা দেওয়ার পর, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে গত রবিবার ২য় রোগী রাজিয়া বেগম শনাক্তক হলে চিকিৎসা দেবার পরও কোন পরিবর্তন হয়নি। তাই মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তিনি আরো বলেন সারাদেশেই দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরের রোগী। পরীক্ষা করলে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। তবে ভয়ের কিছু নেই? ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতা জরুরি সবার।

এ বিষয়ে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জানান, এডিস মশাবাহিত ভাইরাস রোগী হচ্ছে ডেঙ্গু। এডিস ইজিপ্টি মশা জঙ্গলে থাকে না? পরিষ্কার জমানো পানি থেকে এ মশার জন্মনেই। ওরা রাতে কামড়ায় না। গায়ে দাগকাটা মশাগুলো একবারে অনেককে কামড়াতে পারে। শহর লেভেলের মানুষগুলোই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ। আর সেখান থেকে ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জে। তবে ভয়ের কিছুই নেই ? চিকিৎসকের পরামর্শ মত ঔষধ ও খাবার খেলে এ রোগ ভালো হয়। এছাড়াও করোনা ভাইরাসের মত জয় করে নিতে হবে এই ডেঙ্গু কেউ। এই বিষয়ে সবার সচেতনতা জরুরি। আমাদের সবার উচিত ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসা। বাসা বিভিন্ন স্থান সহ চারপাশে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে এবং পরিষ্কার থাকতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধ করুন, ডেঙ্গু থেকে নিরাপদ থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin