শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর পৌরসভার ময়লা ফেলার স্থান ফতেপুর গ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৯০৮ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা কর্তৃক নির্মিতব্য সদর ফুলপুর ইউনিয়নের ফতেপুর মৌজায় ডাম্পিং ষ্টেশনের (ময়লা ফেলার স্থান) সার্বিক বিষয়েই সরেজমিনে পরিদর্শন করেন আজ ২৯শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ঘটিকায় মাননীয় ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান।

এসময় সাথে ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ- জোহরা, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূইয়া সহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসন মহোদয় হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, ফুলপুর পৌরসভার ময়লা ফেলার জন্য সদর ফুলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সাড়ে ৬ একর জমি অধিগ্রহণ করার জন্য প্রায় এক বছর আগে জেলা প্রশাসক বরাবর প্রস্তাবনা পাঠান। এ বিষয়ে জমির মালিকগণের মতামত জানতে চেয়ে ময়মনসিংহ জেলা অধিগ্রহণ শাখা থেকে নোটিশ দেন। পরে জমির মালিকগণ গত ৮ জানুয়ারি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানটি কৃষি জমি, গণবসতিপূর্ণ এলাকা ও নি¤œাঞ্চল উল্লেখ করে পরিবেশ রক্ষার্থে অধিগ্রহণে না দেয়ার মতামত দেন।আরোও জানা যায়, অধিগ্রহণ তৎপরতার প্রতিবাদে কয়েক বারি জমি অধিগ্রহণের প্রতিবাদে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে ফতেপুর গ্রামের খেজুর গাছ তোলা নামক স্থানে রাস্তার মাঝে দাঁড়িয়ে কয়েক ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin