শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্পসেন্টার গ্রুপের গান প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৮৪৬ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর-তারাকান্দা উপজেলার স্বনাম ধন্য গ্রুপ ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্পসেন্টারটি জানা অজানা বিভিন্ন তথ্য ও বিনোদন দিয়ে দেড় বছরেই জয় করে নিল হাজারো মানুষের অন্তর। বর্তমান পেইজটিতে সদস্য সংখ্যা প্রায় ৮ হাজর। এই ফেইসবুক পেইজের প্রধান উদ্যোক্তা/এডমিন ফুলপুরের কৃতি সন্তান, দুবাই প্রবাসী রানা শেখ।

প্রায় ২ মাস আগে কোভিড-১৯ সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউনে সরকারি বেসরকারী অফিস ও শপিংমল বন্ধ ছিলো।মানুষ ঘরে বসে সময় কাটতে পারছিলো না? তখনি জনগণের কল্যাণে মানুষের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরার জন্য গ্রুপের এডমিন প্যানেলগণ ৩টি ক্যাটাগরিতে অনলাইনে খালি গলায় গান পরিবেশন এর আয়োজন করেন। গানে গানে ফুলতারা ২১ইং প্রতিয়োগীতার। “ক” ৩-১৬, “খ” ১৭-২৬ এবং “গ” ৩০ ঊর্ধ্বে বয়সি ও বিভাগ সহ ঠিকানা উল্লেখ্য করে ফেসবুক গ্রুপ (পেইজ) ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টারে পোস্ট করেন অংশগ্রহণ কারিরা।

লাইক এর উপর ৯জন বিজয়ী বাছাই করে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এর আয়োজন করেন ২০ আগস্ট রোজ শুক্রবার বিকালে ফুলপুরের ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ এর হল রুমে।

ফুলতারার এডমিন নীহার নুরুজ্জামান বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বিল্লাল হোসেন, ভাইটকান্দি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আহাদ মাস্টার, বাংলাদেশ আইপি টিভি অনার্স ফেডারেশন এর সহকারী পরিচালক ও সাংবাদিক মির্জা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহবুব আলম বুলবুল, ফুলতারার এডমিন রুবেল মাসুদ, তপু রায়হান রাব্বি, ম্যাডারেটর নয়ন, বাহার উদ্দিন, নাজমুল, বিজয়ী সহ বিজয়ীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গ।

এ অনুষ্ঠানে এডমিনরা বলেন আমরা সেচ্ছায় গরীব অসহায় মানুষের পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। এছাড়াও আপনারা আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিলেন ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টার গ্রুপের পরিবার, আমরা তাদের সাথে একমত হয়ে সার্বিকভাবে সাহায্য ও সহযোগীতা করব। তার পরে ৯জন প্রতিযোগী উক্ত প্রোগ্রামে গান পরিবেশন করে সবার মন কে মুগ্ধ করে তুলেন। বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয় উপস্থিত জনতা।

এডমিন প্যানেলের মধ্যে যিনি সার্বক্ষণিক ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টার গ্রুপের দায়িত্ব পালন করেন প্রভাসী রানা শেখ, তপু রায়হান রাব্বি,নীহার নুরুজ্জামান বকুল রুবেল, মাসুদ, হংকং প্রবাসী সাজেদা সিফাত, নয়ন, তিতুমীর, ফিরোজা, নাজমুল ও বাহার উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি রুবেল মাসুদের নির্দেশে সার্বিকভাবে সহযোগিতা করেন তিতুমির, মনির সহ তরুন সমাজসেবক সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠান শেষে এডমিন প্যানেলের সভাপতি রুবেল মাসুদ ও তপু রায়হান রাব্বি সবার সু-স্বাস্হ্য দীর্ঘায়ু কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin