
তাসকিয়া নিসপা,স্টাফ রিপোর্টার ঃ ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার উদ্যোগে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ব শিশু দিবস’ ২১ এর আয়োজন করা হয়।
শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা পরিচালক আলিমুদ্দিন আলিম এর ব্যবস্থাপনায় এবং সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের উক্ত আয়োজনে, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান সহকারী পরিচালক আবরারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শাখার সাবেক পরিচালক সাইদুর ইসলাম, সাইফ ইব্রাহিম, মুস্তাকিম বিল্লাহ,রাজশাহী রংধনু শাখার পরিচালক হাসিবুর রহমান, দিশারী শাখার সহকারী পরিচালক মামুন,নওগাঁ শাখার উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট শেখ আবু মাসুম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমন মুভি, সাদাকাত রাফি, আবু সাঈদ,মাহবুবুল ইসলাম, জুলকার নাইন, রিশাদ শাবাব, মিতুল, আব্দুল্লাহ, মোহাম্মদ আসিফ, হিমেলসহ বিভিন্ন আসরের ফুলকুঁড়ি বন্ধুরা।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে আনন্দ এবং উদ্দীপনার সাথে ফুলকুঁড়ি আসরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
০৩/১০/২০২১