
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
১৪ নভেম্বরে রোজ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একযুগে অনুষ্ঠিত হয়েছে এস.এস.সি. দাখিল/ সমমানের পরীক্ষা। ময়মনসিংহের ফুলপুরে এস.এস.সি.পরীক্ষার কেন্দ্রে নং-৩ (কোড নং-১৫২) পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরব আলী খোকন মহোদয় জানান, এ কেন্দ্রে ফুলপুরের ৬ টি উচ্চ বিদ্যালয়ের মোট ৫,৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন। বিদ্যালয় ও পরীক্ষার্থীদের সংখ্যা,পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন। রহিমগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন। বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জন। দেওলা প্রগতি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন। পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১৭ জন এবং গ্রামাউস মডেল একাডেমি থেকে ৫১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন । তিনি আরও বলেন, রবিবার ১ম দিনেই সাইন্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮১ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী। মোট পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩৯ জন ছাত্রছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার জনাব, শীতেষ চন্দ্র সরকার সকাল ১০:৩৮মিনিটে অত্র পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী খোকন, অত্র স্কুলের শিক্ষক পরীক্ষার কক্ষ পরিদর্শন এর দায়িত্বেরত মূল হল সুপার সাইফুল ইসলাম, বিন হল সুপার মাইনুল হক সুমন, সহ-বিন হল সুপার সাইফুল আজম, ফুলপুর থানা পুলিশের একটি টিম, ফুলপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোঃ তপু রায়হান রাব্বি প্রমুখ।