রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ধারায় জরিমানা ও সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২৮ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুলপুরের ঐতিহাসিক আমুয়াকান্দা বাজারে ১১ মার্চ সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে শেষবারের মতো ব্যবসায়িকদের কে সতর্কবার্তা ও জরিমানা বা অর্থদণ্ড প্রদান করেন।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে শেষবারের মতো সতর্কবার্তা ও অর্থদণ্ড প্রদান করেন।

দ্রব্যমূল্যের তালিকায় পণ্যের দাম বেশি ও তারিখ না থাকায় এবং বাসা বা মার্কেট করার নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে কাজ করা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা মালামাল রাস্তা গেসে ও উপরে রাখাই বিভিন্ন ধারায় জরিমানা প্রদান করেন। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধারায় মোট ১২টি মামলায় মোট ১৭ হাজার ৫০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন।
উক্ত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম আরিফুল ইসলাম মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন,ফুলপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুখলেছ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া,এসআই মোফাখ্খির উদ্দিন সহ আমুয়াকান্দা বাজারের ব্যবসায়িক সমিতির সাবেক সভাপতি শরীফ আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সদর ফুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল হক রাসেল, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি সহ, ফুলপুর থানার আইন-শৃঙ্খলা বাহিনী বাহিনী, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম আরিফুল ইসলাম অভিযান চলাকালীন সময়ে ব্যবসায়িকদের কে রাস্তার উপর মালামাল রেখে ব্যবসা না করার নির্দেশ প্রদান করেন। পরবর্তী সময়ে রাস্তার ওপর যদি মালামাল থাকে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন। এছাড়াও তিনি আরো বলেন দেশ ও জনগণের কল্যাণে অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin