শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধূকে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫৭৪ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হিন্দু মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভূক্তভোগী উপজেলা সদরের ব্রাহ্মণ পাড়ার শ্রী অমল রায়ের স্ত্রী। তিনি প্রতিদিন ভোর বেলা পূঁজা দেয়ার জন্য বিভিন্ন গাছ থেকে ফুল সংগ্রহ করেন।

শুক্রবার ভোরে পূঁজার ফুল সংগ্রহ করার সময় রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আবু বক্কর (৪৮) তাকে পিছন থেকে ঝাপটে ধরে ধর্ষণ এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তিনি চিৎকার শুরু করলে আবু বক্কর পালিয়ে যায়।

পরবর্তীতে শনিবার রাতে ভূক্তভোগী নিজে মহাদেবপুর থানায় আবু বক্করকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মহাদেবপুর থানার ওসি -তদন্ত মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin