শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তার অভিযানঃ জরিমানা ১ লাখ ৯২ হাজার ২ শত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৫ Time View

স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৮ মার্চ ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠান-কে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর শিরোমনি বিসিক এলাকায়, ইস্টার্ন গেট, আটারা এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার চাঁদ মোহাম্মদ সড়ক থানাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৫ টি প্রতিষ্ঠান-কে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর ও মুজিবনগর উপজেলার দৌলতদিয়াড় ও নিউমার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার পুলেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার আরাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুরি বাজারে অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ২১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin