শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দেশে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে– আবুল খায়ের ভূইয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১২ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ : হাসিনা এমনি এমনি পালিয়ে যায়নি, বিএনপি ঘর বসে থাকলে আগামী দেড়শ বছরেও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এটি কেউ একক দাবিদার নয়। এটি হচ্ছে দীর্ঘ পরিক্রমার সমাপ্তির অংশ মাত্র এক-দেড় মাসের আন্দোলন। সেই আন্দোলনে বিএনপির সাড়ে ৫০০ জন শাহাদাত বরণ করেছেন। শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। শত শত নেতাকর্মী আজ পঙ্গুত্ব জীবনযাপন করছেন। বিএনপি ঘরে বসে থাকেনি। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি। হাসিনাকে বিতাড়িত করা পর্যন্ত আমরা আমাদের সকল শক্তি নিয়ে আন্দোলন-সংগ্রামকে সফল করেছি।

শনিবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে চররুহিতা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক বিএনপির নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে খায়ের ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন করে একটি চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে, ত্রি-মুখী চক্রান্ত। সবাইকে সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে নতুন একটি খেলা শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করতে হবে। যাতে আগামী দিনে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। দেশকে নিয়ে যে চক্রান্ত-ষড়যন্ত্র, অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে ফ্যাসিস্টের দোসর নতুন করে চক্রান্ত করে দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে। সকল চক্রান্ত-ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে অন্তর্ববর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন জানিয়েছি। অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ গ্রহণ করুন। নির্বাচন দ্রুত দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। অনির্বাচিত সরকারের ক্ষমতা নেই সকল কিছু পরিবর্তন করার। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের কিছু মৌলিক বিষয় আছে, তা জনপ্রতিনিধিরা সংসদে সিদ্ধান্ত নেবে। আমরা এ সরকারকে সমর্থন করেছি। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ডানে-বায়ে চিন্তার অন্য কোনো অবকাশ নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, যুগ্ম-আহ্বায়ক রাব্বি এলাহি জহির, জামাল হোসেন ও বিএনপি নেতা নুরুল আলম ভুলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin