
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের দানিয়াচালা গ্রামের বাসিন্দা জুয়েল ফকির এর ৫ম শ্রেণীতে পড়ুয়া ছেলে মাকমুদুল হক রানা (১২) এর হার্টে ছিদ্র ধরা পড়েছে।চিকিৎসার অভাবে কষ্টে জীবন যাপন করছে। দরিদ্র পিতা-মাতা প্রিয় সন্তান সে। জুয়েল পেশায় একজন জেলে। অন্যের পুকুরে মাছ ধরে জীবনযাপন করে। সন্তানকে সুস্থ করে তোলার জন্য সর্বস্ব হারিয়ে পাগল প্রায়। বর্তমানে চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হয়ে উঠেছে। সন্তানের চিকিৎসা সহায়তায় সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি তার হার্টে ছিদ্র ধরা পড়ে। রানা বগারবাজার এলাকার লাইট হাউস একাডেমি’র পঞ্চম শ্রেণির ছাত্র। দিনমজুর পিতা রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ঢাকা নিয়ে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। দরিদ্র বাবা স্হানীয়দের সহযোগিতায় দ্রুত ঢাকার ধানমন্ডি একটি হাসপাতালে নিয়ে যায় পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টে ছিদ্র ধরা পড়ে।
কর্নেল (ডাঃ) নুরুন নাহার ফাতেমা সহ কয়েক জন চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন ও চিকিৎসায় খরচ হবে প্রায় ৮ লাখ টাকা। কিন্তু এতো টাকা ওই দিনমজুর পিতার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।
ফুলপুরের তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি জানান, আমি ২৬-২৭ নভেম্বর তারিখ দুইদিন উনার বিষয়ে বিভিন্ন তথ্য সহ খোঁজখবর নিয়েছি এবং আমাদের সংস্থা থেকেও কিছু আর্থিক অনুদান দিয়েছি। এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তারুজ্জামান মহোদয়ের সাথে উনাকে নিয়ে সরাসরি কথা বলতে ২৭ নভেম্বর রোজ শনিবার সকালে গেলে নির্বাচনীয় কাজে ব্যস্ত থাকায় ইউএনও মহোদয়ের সাথে দেখা হয়নি। ইউএনও মহোদয়কে ফোন দিলে উনি নির্বাচনীয় কেন্দ্রে থাকায় ফোন রিসিভ করেনি। তরে আমরা নির্বাচনের পর উনাকেে নিয়ে ইউএনও মহোদয় এর সাথে কথা বলবো।
উপজেলা সমাজসেবা অফিস থেকে জানা যায়, ছেলের চিকিৎসা করার জন্য একটি সাহায্য-সহযোগিতার আবেদন করেছেন। তবে কবে এ অনুধনা পাবেন তা বলা যাচ্ছে না
চিকিৎসার সাহায্য সহযোগিতার জন্য বিকাশ ০১৭২৮-৬৮৩৮২২ (রানার বাবা)। সঞ্চয়ী হিসাব মো. জুয়েল মিয়া ইসলামিক ব্যাংক। গুজিয়াম বগারবাজার এজেন্ট ব্যাংকিং শাখা ত্রিশাল ময়মনসিংহ। হিসাব নং ২০৫০৭৭৭০২০২৭০৭১১০.