রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মারিয়া (১০) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তারই প্রাইভেট শিক্ষক মিনহাজুল আবেদীনের বিরুদ্ধে।

এঘটনায় ২০ ডিসেম্বর ২০২৩ রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করে ঐ শিক্ষার্থীর মা।

অভিযোগ সুত্রে জানা যায়, নিখোঁজ জান্নাতুল মারিয়া রায়পুর বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদ আলী বেপারী বাড়ির জসীম উদ্দিনের মেয়ে ও মরহুম মনতাজ পাটোয়ারী হাফেজি ও নূরানী মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী। গত ২০ ডিসেম্বর বিকেল ৩ টা থেকে জান্নাতুলকে খুঁজে পাওয়া না গেলে বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়িতে যোগাযোগ করা হয়। কোথাও তার সন্ধান না পেলে তার প্রাইভেট শিক্ষক মিনহাজকে ফোন করা হয়। তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় সন্ধেহের তীর তার দিকেই যায়।

অভিযুক্ত শিক্ষক মিনহাজুল আবেদীন কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর ফেনুয়া বড় বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে।

জান্নাতুল মারিয়ার মা ফারহানা আক্তার বলেন, আমি এবং আমার আত্মীয় স্বজনরা আমার মেয়েকে সকল জায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে প্রাইভেট শিক্ষক মিনহাজুল আবেদীন কে ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাই। আমার মেয়েকে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আটকে রেখেছে। আমি দ্রুত আমার মেয়েকে ফেরত চাই।

রায়পুর থানার (অফিসার ইনচার্জ) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি। ঐ শিক্ষকের মুঠোফোনটি বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin