শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

তারাকান্দায় আওয়ামী লীগের কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৮৬৬ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর রোজ শনিবার বিকালে তারাকান্দার মধুপুর গ্রামের মধুমন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এর উপস্থিতিতে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল প্রমুখ।

তারাকান্দা উপজেলার নবগঠিত কমিটির সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এসময় প্রতিমন্ত্রী নবগঠিত কমিটির সকল সদস্যদের কে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং ক্রেস্ট তুলে দেন।

পরে তিনি আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের নীতি অনুসরণ করে নবগঠিত কমিটির সদস্যরা তারাকান্দা উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন।

উল্লেখ, ২০১৯ সালের ২০ অক্টোবর তারাকান্দার বঙ্গবন্ধু সরকারি কলেজের মাঠে জনাকীর্ণ সম্মেলনের মাধ্যমে বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর কে সভাপতি ও আলহাজ্ব বাবুল মিয়া সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ১ম তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। আজ সেই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin