শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

তারাকান্দার ইউএনও’র জন্য এক হতদরিদ্র বিধবার ঘরে বিদ্যুতের আলো জ্বলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৫৬৭ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
একজন হতদরিদ্র শ্রমজীবি বিধবা মহিলার ঘরে রাতের আঁধার কেটে বিদ্যুতের আলো জ্বলানোর স্বপ্ন পূরণ করলেন ময়মনসিংহের তারাকান্দার জনবান্ধব ইউএনও।

জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামের হতদরিদ্র শ্রমজীবি বিধবা এক নারী৷ দীর্ঘদিন ধরে অন্ধকার ঘরে সন্ধ্যায় পরিবারের সদস্য শাশুরী ও ৩ সন্তান নিয়ে বসবাস করতেন। আলোর অভাবে সন্তানরা লেখাপড়া করতে পারত না ? এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজাবে রহমত কে অবগত করলে জনবান্ধব এ ইউএনও খোজখবর নেন।
এক পর্যায়ে উপজেলা প্রশাসনের উদ্দোগে বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করেন।

পরে ১৯ জানুয়ারি রোজ বুধবার রাতে ইউএনও মোঃ মিজাবে রহমত ওই বিধবার ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে আলোতে আলোকিত করেন। বিধবার ঘর আলোতে আলোকিত হওয়ায় খুশিতে আত্মহারা শ্রমজীবি মায়ের পরিবারের সকল সদস্যরা। এতে স্থানীয়রাও ইউএনও মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম শিশির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin