
তপু রায়হান রাব্বি, ফুরপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ”এই শ্লোগানকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সকল নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন কাশিগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র পরির্দশন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
এসময় সাথে ছিলেন, ফুলপুর ও তারাকান্দা দুই উপজেলার কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুজ্জামান খান, ফুলপুর ও তারাকান্দা দুই উপজেলার কর্মরত স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রানেশ চন্দ্র পন্ডিত ও কাশিগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, কাশিগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের পূর্বের জরাজীর্ণ অবস্থা দূর করে রোগীদের উত্তম সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং আরও কিছু সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে ।