শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ Time View

‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বাইরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

‎শনিবার (৩০ আগস্ট) দুপুর ১:০০ টায় হরিপুর উপজেলা সদর এলাকার জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুর উপজেলার গণ,যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে দুপুরে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পৌছলে উত্তেজিত জনতা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা দরজা, ফ্যানসহ অফিস কক্ষে ভাংচুর করেন এবং ভেতরের আসবাবপত্র কার্য্যালয়ের সামনে এনে আগুন ধরিয়ে দেয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন দুপুরে একটি মিছিল বের হয় এবং জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় ভাঙচুর করে এবং ভেতর থেকে কয়েকটি চেয়ার বের করে এনে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। হরিপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। এ বিষয়ে কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin