সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহের দায়ে ইউপি চেয়ারম্যান ও কাজিসহ আটক ০৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬১১ Time View

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ দেওয়ার সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি চেয়ারম্যান, কাজি ও স্থানীয় সাংবাদিক সহ ০৯ জনকে আটকের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে জামিন নিতে আদালতে গেলে বালিয়াডাঙ্গী দুওসুও ইউনিয়নে চেয়ারম্যান আব্দুস সালাম, নিকাহ কাজি আব্দুল কাদের ও স্থানীয় সাংবাদিক আবুল কালাম সহ ০৯ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এক জন আসামী পলাতক থাকায় আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানাযায়, সম্প্রতি একটি শালিসের মাধ্যমে বালিয়াডাঙ্গি উপজেলা চাড়োল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের খাদেমুলের মেয়ের সাথে একই গ্রামের মিজানুরের(২৬) বিয়ে হয়।

তবে একটি নাবালিকা মেয়ের সাথে জোরপূর্বক বিয়েটি দেওয়া হয়েছে মর্মে ঠাকুরগাঁও কোর্টে ১০ জনকে আসামী করে একটি মামলা করে মিজানুর।

মিজানুর জানান, অন্যায় ভাবে একটি বিচার শালিসের নামে আমাকে বিয়েটি দেওয়া হয়েছে। যেই মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছে সেও নাবালিকা ছিলো। তাই এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি।

এদিকে বিষয়টিকে রহস্য জনক বলে এর সঠিক তদন্ত দাবি করছে আসামীর স্বজনরা। তাদের দাবি, যেই মেয়েটিকে নাবালিকা বলা হচ্ছে, এই বিয়েটি তার ২য় বিয়ে। আগেই যেখানে তার একটি বিয়ে হয়েছিলো। কিভাব সে নাবালিকা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin