রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৪ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের পৌরসভাধীন ১ নং শান্তিনগর ওয়ার্ডে, ফজলে হক নামে এক বাবাকে খুন করেছেন তার নিজের মেজো সন্তান গোলাম আজম। রোববার মাঝরাতে জেলা শহরের শান্তিনগর, একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো সন্তান গোলাম আজম (৩০) নিজ বাসায় ঘুমিয়ে পরলে। বাবা ফজলে হক তার বিছানায় মশারি টাংঙ্গীয়ে দিতে যান। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে রক্তাত্ত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরে বাবা ফজলে হক। বাবা নিহত হয়েছে নিশ্চিত হয়ে ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান সদর থানায় এবং থানায় আত্মসমর্পণ করেন নিজেকে।

সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ দ্রুত যান ঘটনাস্থলে। তদন্ত শেষে আজ ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে ঠাকুরগাঁও পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে মেজো ছেলে গোলাম আজম কে ।

বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও কিছুটা দুরত্বে থাকায় খুনের ঘটনায় কেউ জানাতে পারেননি বলে জানান তারা।

এ বিষয়ে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেকরণ করা হয়েছে। তদন্ত চলছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ও বুদ্ধি প্রতিবন্ধী । এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin