শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৪৮ Time View

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমানসংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের সকাল ৮ টা থেকে দশটা পর্যন্ত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন নাহার লাকি, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ফজলে রাব্বি, আফরোজা মুনমুনসহ অন্যান্যরা।

এ সময়ে অবস্থান কর্মসূচিতে তারা বলেন তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেগুলো মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin