শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি : “নিজ শহর পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে রোববার সকাল ১১ টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। পুরো রমজান মাস জুড়েই চলবে এ অভিযান।

জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ অভিযানে অংশ নেন জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদর উপজেলা যুবদলের রেজাউল করিম লিটন, সদস্য মাসুদ রানা রনি সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ জানান, রমজান আসলে বাসাবাড়ি সহ আবাসিক এলাকা গুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার একটা প্রবনতা দেখা দেয়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলিতেও ময়লা জমা হয়ে থাকতে দেখা যায় এবং ঈদ বাজারের কারনে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়। আমরা এ জন্যই আগে নিজ শহরকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি। এভাবে প্রত্যেক শহরে এ ধরনের উদ্যোগ নেয়া হলে পুরো দেশটাই পরিষ্কার হবে। আমাদের এ কর্মসূচী পুরো রমজান জুড়েই চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin